,

ভারতকে লজ্জায় ডোবালো ইংল্যান্ড

englang teamক্রীড়া প্রতিবেদকম্যানচেস্টারে ইনিংস ব্যবধানে হারের স্মৃতি এখনো তাজা ভারতের। সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে থাকা দলটি আবারো আড়াই দিনে বিধ্বস্ত হল। এবার ইনিংস ও ২৪৪ রানে জিতেছে ইংল্যান্ড।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড।

ইংল্যান্ড সফরে ভারতের শেষ টেস্ট ইনিংসটি স্থায়ী হয় মাত্র ২৯.২ ওভার। প্রথমবারের মতো একশ’ পার হতে ব্যর্থ হওয়া দলটি অলআউট হয়ে যায় ৯৪ রানে।

ইংল্যান্ডকে আরেকবার ব্যাটিংয়ে নামাতে হলে অন্তত ৩৩৮ রান করতে হতো ভারতের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার ধারে কাছে যেতে পারেনি অতিথিরা।

রোববার পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন লন্ডনের কেনসিংটস ওভালে ৭ উইকেটে ৩৮৫ রান নিয়ে খেলা শুরু করে ৪৮৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ এ দিন শেষ ৩ উইকেটে আরো ১০১ রান যোগ করে স্বাগতিকরা।

এতে সবচেয়ে বড় অবদান রুটের। ৯২ রান নিয়ে খেলা শুরু করা রুট পঞ্চম শতকে পৌঁছাতে মোটেও বেশি সময় নেননি। তৃতীয় ওভারেই সিরিজে দ্বিতীয় শতকটি পেয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ১৪৯ রানে অপরাজিত থাকেন রুট। তার ১৬৫ বলের ইনিংসটি ১৮টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। এ রান করার পথে ক্রিস ব্রডের (৩৭) সঙ্গে নবম উইকেটে ৪০ বলে ৬৩ রানের জুটি গড়েন তিনি।

ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৯৬ রানে নেন ৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ