,

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা-নিশিথা এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার ভোর পৌনে ৪টার দিকে ব্রাহ্মবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিংয়ে সামনে এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের দূর্ঘটনা কবলিত লাইনটিতে রেল যোগাযোগ  সাময়িক বন্ধ রয়েছে । তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।

প্রর্তক্ষদর্শী ও রেলওয়ে সূএ জানা যায়,  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা -নিশিথা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর পৌনে ৪টার দিকে ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট  রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে অপর একটি ইঞ্জিন সংযুক্ত করে দুর্ঘটনা কবলিত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে তূর্ণা।

তারা  আরও জানান, তবে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছেনা।  আখাউড়া লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন-বগিগুলো উদ্ধারে কাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের ষ্ট্রেশন মাষ্টার মো:শোয়েব দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, উদ্ধার কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে