,

ছুটি না দেয়ায় নাসিরনগরে দপ্তরির হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত : থানায় অভিযোগ

news-image

আকতার হোসেন ভূঁইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগরে ছুটি না দেয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে দপ্তরি । আজ রবিবার (১০ সেপ্টেম্বর)সকালে এ ঘটনা ঘটে ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর ইউনিয়নের শংকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন গতকাল রবিবার সকালে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরি ফিরোজুর রহমান ২দিনের ছুটি চায়। প্রধান শিক্ষক ছুটি দিতে অস্বীকৃতি জানালে দপ্তরি অকথ্য ভাষায় গালি-গালাজ করে এক পর্যায়ে বহিরাগত লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি আহত হন।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে থানার এস আই সাধন কান্তি মজুমদারের নেতৃত্বে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।

এ ব্যাপারের প্রধান শিক্ষক বাদি হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলা শিক্ষাকর্মকর্তা উম্মে সালমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে