ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল পরিষ্কার অভিযান শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ কার্যক্রমের অংশ হিসেবে জেলার ঐতিহ্যবাহী টাউন খাল পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খালটি পরিচ্ছন্ন করা হচ্ছে। পরিচ্ছন্নতার পাশাপাশি খালের বিভিন্ন অংশের অবৈধ দখল পুণরুদ্ধার করা হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান