আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৮০০ মেগাওয়াটে ছাড়িয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উৎপাদন ৩ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। নতুন করে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নামে আরো একটি ইউনিট। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রে এনিয়ে মোট ১১টি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১৮শ’ মেগাওয়াট ছাড়িয়েছে। এরআগে উৎপাদন ছিল ১৩৫০ মেগাওয়াট ।

 আগামী রবিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে নতুন এই পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির উদ্যোগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আশুগঞ্জ পাওয়া স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান। এসময় নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প)  প্রকৌশলী আজিত কুমার সরকার, নির্বাহী পরিচালক (প্রকৌশল) এ কে এম ইয়াকুব, প্রধান প্রকৌশলী মো.  শাহ আলম, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের (নর্থ) এর প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসসহ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এদিকে এই ইউনিটটি উদ্বোধন উপলক্ষে ব্যানার, ফেস্টুন আর রঙ্গবেরঙ্গের নিশান দিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বিভিন্ন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বিদ্যু কেন্দ্র এলাকা। বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান