বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া থেকে ১২ট্রাক এাণ গেল বন্যার্তদের মাঝে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সহযোগীতায় জেলা পুলিশের উদ্যোগে উওর বঙ্গের বন্যা দুর্গত লালমনিরহাট ও কুড়িগ্রামের উদ্দেশ্যে ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বহনকারী ১২টি ট্রাক রওনা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ট্রাকগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স ছেড়ে যায়।

ত্রাণের প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি সুজি, আধা কেজি চিড়া ও দুটি খাবার স্যালাইন রয়েছে। তবে কিছু প্যাকেটে শাড়ি এবং লুঙ্গিও রয়েছে।

এদিন বিকেলে পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত ত্রাণসামগ্রীর শুভযাত্রার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।
শুভযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বন্যার্তদের সাহায্যের জন্য জেলা প্রশসানের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমানের হাতে নগদ অর্থ তুলে দেন।