বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বরযাত্রীর নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে বরযাত্রীবাহী নৌকাডুবে শ্রাবন্তী (০৬) ও মুক্তা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের সোনাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবন্তী ওই উপজেলার বিন্নিঘাট এলাকার আবদুল হাইয়ের মেয়ে ও মুক্তা একই এলাকার আবু ছালেহ্ মিয়ার মেয়ে।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়,দুপুরে বিজয়নগরের বিন্নিঘাট থেকে একটি বরযাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে সাতবর্গ গ্রামের সোনাই নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে ৭০/৭৫ জন যাত্রী ছিল।
এ ঘটনায় সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু শ্রাবন্তী ও মুক্তা পানিতে ডুবে মারা যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।