শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৫ লাখ টাকা ছিনতাই

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ী সজিব মিয়া (৩০) কে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে একটি মহলের জোর তৎপরতা চলছে।

জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে ব্যবসায়ী সজিব মিয়া গতকাল মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর পৌর এলাকার ব্যস্ততম জগন্নাথপুর মোড়ে আসলে মটরসাইকেল থামিয়ে ৪-৫ জনের একটি ছিনতাইকারী চক্র তাকে বেধরক পিটিয়ে আহত করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে যোগাযোগ করা হলে ব্যবসায়ী সজিব মিয়া বলেন, “ওরা ৪-৫জন প্রথমে আইসাই আমারে মারইধর কইরা আহত করছে। আমি কান্নাকাটি করলেও কেউ আমারে রক্ষা করে নাই। আমার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনতাই কইরা নিয়া গেছে। আমি দুইজন ছিনতাইকারীর চেহারা চিনি কিন্তু নাম জানিনা।”

এবিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব বলেন, “ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি, বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।”

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ