,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশু নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির গরু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে জুঁই (৬) নামে এক শিশু নিহহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমোদাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের মা গুরুত্বর আহত হয়েছেন। জুই উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার মিয়ার মেয়ে।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে বাড়ি থেকে অটোরিকশায় করে তার মা জুঁইকে নিয়ে আখাউড়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথে আমোদাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বিজয়নগরগামী একটি কোরবানির গরুবোঝাই ট্রাক অটোরিক্শাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুঁই মারা যায়।

গুরুতর আহত অবস্থায় জুঁইয়ের মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফতার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, এই ঘটনার পরপরই পুলিশ ট্রাক ও চালক জসিম মিয়াকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে