,

আশুগঞ্জের ফিলিং স্টেশনের ছাদধসে ৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদধসে চার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ফিলিং স্টেশনটির মালিক মো. জালাল উদ্দিন ও তার ছেলে অপুকে আসামি করে নিহত নাজমুলের ভাই জিয়াউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণেই ছাদধসের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই মামলার আসামিরা পলাতক রয়েছেন। তবে তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বাহাদুরপুর এলাকায় জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের শেডের ছাদধসে চার শ্রমিক নিহত হয়।

এরা হলেন, আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) ও নাজমুল (২০) এবং সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু সাঈদ (৪০) ও সরাইল উপজেলার তেরাকান্দা গ্রামের মিজান (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও তিন শ্রমিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে