বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসে মেয়েরা এগিয়ে, ছেলেরা জিপিএ-৫ এ

girlডেস্ক রির্পোট : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে। তবে ছেলেরা এগিয়ে রয়েছে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে।এবার মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৮৬ শতাংশ পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৮৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ হাজার ৭৮৭ জন। আর মেয়েদের মধ্যে পেয়েছে ৩১ হাজার ৮১৫ জন।এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আট লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭০ হাজার ৬০২ জন। বুধবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। দেশের সকল বোর্ডের চেয়ারম্যানরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। দুপুর ১টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ৩ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়। মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা