শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরন

news-image

ফয়সল আহমেদ খান ,বাঞ্ছারামপুর : আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন স্থানে আজ মোট ১ শত ৪৮টি মাধ্যমিক পর্যায়ের স্কুল জাতীয়করনের ঘোষনা দেন।এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার ‘বাঞ্ছারামপুর এস,এম,পাইলট উচ্চ বিদ্যালয়’- তালিকায় নাম থাকার খবর বাঞ্ছারামপুর এসে পৌছুলে এলাকাবাসী স্কুল সংলগ্ন মাঠ ও উপজেলা সদর রোডে নেচে-গেয়ে আর আনন্দে হৈ-হুল্লুর করে মাতামাতি করেছেন।
বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ বলেন,-‘প্রধানমন্ত্রী বাঞ্ছারামপুর এসএমপাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের ঘোষনা দেন’।
এদিকে,স্কুলটির পরিচালনা পর্ষদের সিনিয়র সদস্য স্কুলটির সাবেক ছাত্র,মো.মোকবল হোসেন মোক্তার,মিসেস খাদিজা আক্তার,কামাল আহম্মেদ বলেন,-‘ স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলামকে স্কুলটিকে জাতীয়করন করার প্রক্রিয়ায় সহায়তা ও অক্লান্ত শ্রমে স্কুলটির নাম অর্ন্তভূক্ত করায় আমরা খুশী। তারা বলেন ,এ জন্যই তিনি ক্যা. তাজ।তিনি গত বছর ২৮ জুলাই স্কুল প্রাঙ্গনে এক সংবর্ধনা সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনশাল্লাহ এক বছরের মধ্যে স্কুলটিকে জাতীয় করন করা হবে।তিনি তার কথা রেখেছেন,সে জন্য ধন্যবাদ বাঞ্ছারামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে মরহুম শুক্কুর মোহাম্মদ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
এদিকে,স্কুল জাতীয়করন হওয়ার আনন্দে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছাত্র-শিক্ষক,স্থানীয় জনগন ব্যাপক-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ক্যাএবি তাজুল ইসলাম এমপি কে মোবাইলে অভিনন্দন জানিয়েছেন।
স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আতিকুর রহমান বলেন,-‘আমরা খুশী।আনন্দিত।অভিভূত।শিক্ষার্থীরা উল্লোসিত।তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানিয়েছেন।’
বাঞ্ছারামপুর উপজেলায় এর আগে কোন মাধ্যমিক স্কুল সরকারি ছিলো না।
এই প্রথম কোন মাধ্যমিক পর্যায়ের স্কুল সরকারিকরন করা হলো

 

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ