,

আশুগঞ্জে পেট্রোল পাম্পের ধ্বংসস্তুপে মিলল আরও ২ মরদেহ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ছাদের ধ্বংসস্তুপ থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে।

২৮ আগস্ট সোমবার এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইকবাল হোসেন।
নিহতরা হলেন- উপজেলার যাত্রাপুর গ্রামের নাজমুল (১৮) ও সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মিজান (৩৫)।

এর আগে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, সোমবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সায়েরা ফিলিং স্টেশনের নির্মানাধীন ভবনের ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের উপর পড়ে।

এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন- আশুগঞ্জের যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) এবং সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু তায়েব (৪০)।

পরে ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এএসপি মো. ইকবাল হোসেন। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে