বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

news-image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে  জানান, সোমবার দিনভর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা সবাই নিয়মিত বিভিন্ন মামলার এজহারভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগের দিন পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর