,

আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪

news-image

তৌহিদুর রহমান নিটল /সন্তোষ সূএধর আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন তার মর্ধ্য গুরুতর আহত চার শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় সায়েরা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত  শ্রমিকদের উপজেলা স্বাস্হ্য ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া শ্রমিকরা। তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
প্রর্তক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বাহাদুপুর এলাকায় সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে যায়। এতে ধসে পড়া ছাদের নীচে আটকা পড়েন শ্রমিকরা।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও  বলেন,  উদ্ধারকৃত শ্রমিকদের মর্ধ্যে  চারজনের মৃত্যুর খবর পেয়েছি। বাকীদের  জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার  কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে