,

২১৭ রানে অল-আউট অস্ট্রেলিয়া

news-image

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২১৭ রানে অল-আউট হয়ে সাজঘরে ফিরলো অস্ট্রেলিয়া।চা–বিরতির ঠিক পরপরই স্বস্তির নিশ্বাস ফেলল বাংলাদেশ।

সাকিব আল হাসানের বলে বোল্ড হলেন প্যাট কামিন্স। ভাঙল অ্যাগারের সঙ্গে নবম উইকেটে তাঁর ৪৯ রানের জুটি। একটু পরে হ্যাজলউডের উইকেটও তাঁর । ১৬তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেত পেলেন সাকিব। তাতেই ২১৭ রানে অলআউট হলো অস্ট্রেলিয়া। আর প্রথম ইনিংসে বাংলাদেশের লিড হলো ৪৩ রানের।

এর আগে, প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ককে নিয়েই যত চিন্তা বলে উল্লেখ করেছিলেন সাকিব। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই বিপজ্জনক ব্যাটসম্যান স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন মেহেদী মিরাজ।

প্রথম দিনের খেলায় মিরাজের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন মিরাজ। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের উইকেটটিও ঝুলিতে পেরেছেন এই তরুণ অফস্পিনার। স্মিথ সাজঘরে ফিরেছেন বোল্ড হয়ে। দু’জনের ব্যাট থেকেই এসেছে ৮ রান। প্রথম দিনে সাজঘরমুখী হয়েছিলেন নাথান লায়ন ও উসমান খাজাও। ফলে মাত্র ৩৩ রান সংগ্রহ করতেই চার উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে গেছে অস্ট্রেলিয়া।

প্রথম দিনের খেলায় নিজেদের ৫০তম টেস্ট খেলতে নেমে একসঙ্গে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিমের ৭১ ও সাকিবের ৮৪ রানের লড়াকু ইনিংস দু’টিতে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬০ রান।

প্রথম দিন শেষে স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)

বাংলাদেশ ১ম ইনিংস- ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫) ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে