সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের তৃতীয় শিকার ম্যাক্সওয়েল : অস্ট্রেলিয়ার ১৪৪/৮

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও চলছে টাইগার স্পিনারদের দাপট। বল হাতে অজিদের চেপে ধরেছেন দুই অল-রাউন্ডার সাকিব আর মিরাজ। তরুণ মিরাজের ঘূর্ণিতে এবার প্যাভিলিয়নের পথ ধরলেন অজি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। মিরাজের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি ৫ রান করেন। ১২৪ রানে ৭ম উইকেট হারায় অজিরা। এরপর সাকিব ফেরত পাঠান গ্লেন ম্যাক্সওয়েলকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহহ ১৪৪/৮।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে ৩ উইকেটে ১৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকালেই প্রথম আঘাত হানেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বোল্ড হয়ে যান বাংলাদেশের প্রধান ‘দুঃশ্চিন্তা’ ১৬ বলে ৮ রান করা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

৩৩ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন রেনশ আর হ্যান্ডসকম্ব। তাদের সেই প্রতিরোধ ভেঙে মঞ্চে আবির্ভূত হলেন তাইজুল ইসলাম।

তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়লেন ৬৭ বলে ৩৩ রান করা বিপজ্জনক হ্যান্ডকম্ব। ১০২ রানে পঞ্চম উইকেট হারায় অজিরা। এরপর বল হাতে ফিরেই সাফল্য এনে দেন সাকিব আল হাসান। তার ঘূর্ণিতে সৌম্য সরকারের তালুবন্দী হন একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা ওপেনার ম্যাট রেনশ (৪৫)। ৬ উইকেটে ১২৩ রান নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট