বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ফটোকপির মার্কেট

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের সিটি সেন্টার মার্কেট সংলগ্ন ফটোকপি মার্কেটের ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফটোকপির মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধকোটি  টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত  ভুক্তভোগীরা।

রোববার  দিনগত মধ্য রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া  ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বিজয় ফটোস্ট্যাটের স্বত্তাধিকারী বিজয় জানান, আগুনে দোকানে থাকা ফটোকপি মেশিন, জেনারেটর ও ব্যবহারের কাগজপত্র পুড়ে গেছে।
এতে মার্কেটের ছয়টি দোকানের  ক্ষতির পরিমাণ অনেক হবে  বলে তার দাবি।

এ জাতীয় আরও খবর