শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে কোটি টাকার শাড়ি উদ্ধার আটক ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হতে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড়সহ একজন আসামীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।
ভৈরব র‌্যাব-১৪ কোম্পানির কমান্ডার মেজর শেখ আরেফিন পরাগ জানান, জেলার বিজয়নগর থানাধীন হাজীপুর এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চোরাচালান ও কালবাজারীর মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় শাড়ী কাপড় বিক্রির জন্য মজুদ করছেন এরকম তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ র‌্যাবের একটি দল  রোববার অভিযান চালিয়ে  চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম মিয়া ছেলে  তোফাজ্জল হোসেন (২৫) নামক চোরাকারবারিকে আটক করেন। সে সময়  ৪০টি বস্তায় ১৪১১ পিস ভারতীয় শাড়ী কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ীর বাজার মূল্য আনুমানিক ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা মত।
আটকৃত আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা