ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের সক্রিয় ৩ সদস্য আটক
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারসহ ৮ টি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইমতিয়াজ আহম্মেদ খান, আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের মৃত মদন মিয়ার ছেলে মোঃ মনির হোসেন ও একই উপজেলার আবুল কালাম আজাদ । গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে জানান। তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবৎ পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে নিজেদের ভিন্ন ভিন্ন পরিচয় দেয় বিভিন্ন লোকের নিকট থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, এ,এস,পি (হেডকোয়ার্টার) আবু সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।











