বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের জন্য সহায়তায় সকলকে এগিয়ে আসতে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের আহবান ॥ সঙ্গীত পরিবেশন

news-image

সাম্প্রতিক বন্যায় বন্যার্তদের সাহায্যার্র্থে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ । শিল্পী সংসদের শিল্পীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে বন্যার্তদের সাহার্য্যার্থে আধুনিক পৌর মার্কেটের সামনে সহায়তা সংগ্রহ বুথে সঙ্গীত পরিবেশন করে এ আহবান জানিয়েছে। সহায়তা বুথে শিল্পী সংসদের অংশগ্রহণকে স্বাগত জানান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন। এসময়ে অন্যন্যের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম সফিকউল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এড. মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফপ্রমুখ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উপদেষ্টা বিশিষ্ট শিল্পী বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ সহ ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল, শিল্পী নবনীতা রায় বর্মণ, সামান্তা, ফরিদ আহমেদ সাগর, জয়নাল আবেদীন, মোঃ শাহজাহান, সোহেল রানা, সোহাগ রায় সঙ্গীত পরিবেশন করেন, যন্ত্র সঙ্গীতে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু প্রশান্ত সাহা।

 

 

এ জাতীয় আরও খবর