সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় দ্বন্ধের জেরে সভাপতির পদত্যাগ

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কল্লাহ শহীদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন খাদেম পদত্যাগ করেছেন। প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষক ও কমিটির সদস্যদের সাথে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। গত ২৪ আগস্ট কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নিকট তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

জানা যায়, কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূণ্য পদে নিয়োগ দেয়ার জন্য গত ৩ মে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তির প্রকাশের পর ওই বিদ্যালয়ের ৪ জনসহ ২৬ জন প্রার্থী আবেদন করেন। গত ২ জুন আবেদনপত্র যাচাই-বাছাইয়ের জন্য ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভায় দুজন শিক্ষক প্রতিনিধি বলেন বর্তমান সভাপতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে না। এজন্য তারা নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার প্রস্তাব দেন। কমিটির ৩ জন সদস্যও তাদের প্রস্তাবে সমর্থন দেন।

 এনিয়ে কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। এর একদিকে সভাপতি রুহুল আমিন খাদেমসহ তিনজন। অপর দিকে দুজন শিক্ষকসহ ৫জন। কমিটির এই দ্বিধাবিভক্তির কারনে প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা দেখা দেয়। কোরাম সংকটে মুখ থুবড়ে পড়ে প্রধান শিক্ষক নিয়োগে সভাপতির উদ্যোগ। এরই ফলশ্রুতিতে পদত্যাগ করতে বাধ্য হলেন ম্যানেজিং কমিটির সভাপতি।

 এ ব্যপারে মো: রুহুল আমিন খাদেম বলেন, বিগত ১২ বছর যাবত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূণ্য রয়েছে। এরফলে প্রশাসনিক কার্যক্রমসহ পাঠকার্যক্রমে ব্যাঘাত ঘটছে। তাই কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কয়েকজন শিক্ষকের বিরোধিতা ও কমিটির সদস্যদের অহযোগিতার কারনে সেটা সম্ভব না হওয়ায় পদত্যাগ করেছি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা