,

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাছির আহমদের ইন্তেকাল

news-image

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শুক্রবার সকাল ৯টায় আশুগঞ্জ বাজারের প্রধান সড়কের শরীয়তনগরে উনার নিজ বাস ভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নাছির আহমেদের অকাল মৃত্যুতে আশুগঞ্জের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পারিবারিক সূত্র জানায় শুক্রবার বাদ আসর স্থানীয় রওশন আরা জলিল বালিকা বিদ্যালয়ে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে। জানাযা শেষে নিহতের মরদেহ আশুগঞ্জ রেলগেইট জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে