,

অল্পের জন্য রক্ষা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান

news-image

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সরকারি গাড়ি কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার কংশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এসপি মিজানুর রহমান সামান্য আহত হলেও তার গাড়িটি (পাজেরো স্পোর্ট) বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার ফজর নামাজ পড়ে মিজানুর রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে তার সরকারি গাড়ি নিয়ে রওনা হন। পরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার কংশনগর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতে মিজানুর রহমান পায়ে ও কোমরে আঘাতপ্রাপ্ত হন। পরে বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তার সরকারি বাংলোতে বিশ্রামে রয়েছেন।

এর আগেও গত বছর এসপি মিজানুর রহমানের সরকারি গাড়িটি ঢাকা থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে