র্যাবের অভিযানে ২২ কেজি গাঁজা উদ্ধার: আটক ১
নিজস্ব প্রতিনিধি : আখাউড়ায় ২২ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে পৌরশহরের মসজিদ পাড়ার জাকির মিয়ার ভাড়াটিয়া নোয়াব মিয়অর ঘরে তল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় নোয়াব মিয়া (৪৫) আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ার মিয়া বাড়ির জাকির মিয়ার ভাড়াটিয়া নওয়াব মিয়ার বসতঘরে কতিপয় মাদক কারবারীর যোগসাজসে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব ভৈরব কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ এর নেতৃত্বে একটি চৌকস দল শুক্রবার সকালে অভিযান চালালিয়ে এসব মাদক ও নোয়াব মিয়াকে আটক করে।তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।











