সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনীর রায় আইনিভাবে মোকাবেলা করা হবে

news-image

ষোড়শ সংশোধনীর রায় আইনিভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, এই রায়ে বলা আছে জিয়াউর রহমান ও এরশাদ ব্যানানা রিপাবলিক বানিয়েছিলেন। এই রায়ে সত্যকথা এটুকু আছে। তবে রায় নিয়ে বিএনপি কী বলল না বলল তা নিয়ে আমি চিন্তিত নই। বিএনপি প্রধানসহ তাদের সবাই আইন ভঙ্গ করেন। যে কারণে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বললে বিশ্বাস করা যায় না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক সব খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

শোকসভায় অন্যান্যের মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা