সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আমদানি-রফতানি শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলের পানির কারণে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রোববার সকালে স্থলবন্দরের রাস্তা ও কার্যালয়ের সামনে থেকে পানি সরে গেলে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের কতৃপর্ক্ষ জানান, শনিবার সকালে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে উপজেলার আব্দুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত পানিতে রাস্তাঘাটসহ ইমিগ্রেশনের কার্যালয়ে পানিতে তলিয়ে যায়। এতে করে সকল কার্যক্রম বিপর্যস্থ হয়ে বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শনিবার সন্ধ্যার পর থেকেই পানি কমতে শুরু করলে রোববার সকালে মর্ধ্যে পানি অনেকটাই কমে যায়। এতে করে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই মাছ ও পাথরবোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা গেছে।
এছাড়াও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা