বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় মুক্তিযুদ্ধের ২ সংগঠকের নামে সড়কের নামফলক উম্মোচন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনবাড়িয়ায় মুক্তিযুদ্ধের ২ সংগঠকের নামে সড়কের নামফলক উম্মোচন করা হয়েছে।আজ শনিবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়। পরে মহান স্বাধীনতাযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সংগঠকদ্বয় প্রয়াত জননেতা এডভোকেট আলী আজ্জম ভূইয়া এবং জননেতা এডভোকেট লূৎফুল হাই সাচ্চু স্মৃতি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে নামকরণকৃত এডভোকেট আলী আজম ভূঁইয়া সড়ক এবং এডভোকেট লুৎফুল হাই সাচ্চু সড়কের নাম ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র. আ. ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

 

এ জাতীয় আরও খবর