,

বাঞ্ছারামপুরে ট্রাকচাপায় শিশু নিহত

news-image

ফয়সল আহমেদ খান ,বাঞ্ছারামপুর :  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ট্রাকচাপায় সাড়ে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের শান্তিবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে শান্তিবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পণ্যবাহী ট্রাক আবদুল আজিজ নামে এক শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মোবারক হোসেনের ছেলে।

এদিকে,স্থানীয় জনতা গন-পিটুনি দিয়ে ড্রাইভার ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাকটি আটক করা হয় যার নাম্বার ঢাকা মেট্রো ন-১৮৪২৫৬।

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে