,

আখাউড়ায় ঐতিহ্যবাহী শাহ্পীর কল্লা শহীদ (র:) বার্ষিক ওরশ শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : আজ বৃহস্পতিবার ১০ আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খরমপুরে শাহ্পীর কল্লা শহীদ (র:) এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট দিবাগত ভোর রাতে সপ্তাহব্যাপী আয়োজিত এ ওরশের সমাপনী ঘটবে। এছাড়াও ১৪ আগস্ট মধ্যরাতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ওরশকে কেন্দ্র সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার পরিচালনা কমিটি। ওরশকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত আশেকানরা আসতে শুরু করেছে। খরমপুরের প্রখ্যাত আউলিয়া শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজারের সপ্তাহব্যাপী এই ওরশ এবং মাসব্যাপী মেলাকে কেন্দ্র করে আগত মাজারের ভক্ত-আশেকান জায়েরিনদের ইবাদত-বন্দিগি, নামাজ, জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, তবরুক বিতরণ চলবে। ওরস উপলক্ষ্যে মাজার এলাকায় আইন-শৃঙ্খলা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত এসব গুরুত্বপূর্ণ কর্মকান্ড নির্বিঘেœ পালনে প্রশাসনও নিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ ব্যপারে মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন খাদেম বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ওরশ উদযাপনের জন্য প্রশাসনের সহযোগিতায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জানান, ওরশকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে ৬শ পুলিশ, একশ আনসার ও মাজার কমিটির নিজস্ব ভলেন্টিয়ার। এছাড়াও মাজারের পুরো এলাকাজুড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে