,

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

news-image

আকতার হোসেন ভূইয়া , নাসিরনগর : আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগর ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আজ মঙ্গলবার আশার আঞ্চলিক কার্যালয়ে নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের আশার বিভাগীয় ফিল্ড প্রধান মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবদুল আহাদ,সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া। সভায় আশার বিভাগীয় প্রধান মোঃ গিয়াস উদ্দিন জানান,আশা মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্য সীমার নিচে বসবাসকারি নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না।

অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্িক্র করে নি:স্ব হতে হয়। আশার সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে