বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া গঙ্গাসাগরে গাঁজাসহ প্রাইভেটকার আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়া গঙ্গাসাগর বিজিবি’র বিশেষ ক্যাম্পের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এসময় গাড়িতে থাকা ২ জন মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের কে আটক করতে পারেনি বিজিবি।
জানা যায়, সোমবার সকালে মোগড়া বাজার এলাকা হইতে এই মাদকগুলো উদ্ধার করা হয়। গঙ্গাসাগর বিশেষ ক্যাম্প ১২ বিজিবি ব্যাটালিয়ন সূএ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই টনকি নামক এলাকা থেকে একটি প্রাইভেটকারে মাদক পাচার হচ্ছে, গাড়িটি মোগড়া বাজার এলাকায় আসলে আমরা গাড়িটি কে থামতে সিগনাল দেই, কিন্তু ড্রাইভার না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে পালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি দোকানে ঢুকে যায়, এই সুযোগে ড্রাইভারসহ ২ জন পালিয়ে যায়।
তিনি আরো বলেন, প্রাইভেটকার ও মাদকসহ আখাউড়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।