ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫,ভাংচুর ,লুটতরাজ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা ৮/১০ টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায় । স্থানীয়রা জানায় ২/৩ দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শহরতলীর ছয়বাড়িয়া এলাকার দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয় । এর জের ধরে ছয়বাড়িয়া এলাকার জামাল মিয়া ও দারু মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। আজ রবিবার দুপুরে জামাল মিয়ার লোকজন দারু মিয়ার সমর্থকদের ৮/১০টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালায়।এ সময় নারী ও শিশু সহ ১০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।











