সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

news-image

সরাইল প্রতিনিধি : ভিটামিন এ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান। এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় সরাইলেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।

সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের, ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১ টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলার সকল টিকাদান কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রে এক যুগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

শনিবার সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন করেন, এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জিয়াউল ইসলাম, সহকারী পরিচালক, স্বাস্থ্য ও তথ্য বিভাগ । মোঃ ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অ: দা:)সরাইল । ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাইল।

এসময় অভিভাবকদের জানানো হয়, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে রক্ষা করে না, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। ঘরে রান্নায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার তেল ব্যবহারেরও পরামর্শ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা