৫৭ ধারা বাতিলের দাবী : অপসাংবাদিকদের দায়ভার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বহন করবে না

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধারা বাতিলের দাবী জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী ও প্রকৃত সাংবাদিকদের সহায়ক হিসেবে ভূমিকা রেখে আসছে। তবে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতার ব্যাপারে প্রেসক্লাব সবসময় সোচ্চার।

এক শ্রেণীর প্রতারক, নামধারী সাংবাদিক, যারা সাংবাদিকতার নামে প্রতারণা করে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রেসক্লাব ভূমিকা রেখেছে এবং সবসময় রাখবে। অপসাংবাদিকদের কোনো দায়ভার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বহন করবে না। অপসাংবাদিকদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নেতৃবৃন্দ দাবী জানান এবং এ ব্যাপারে সকল মহলকে সচেতন থাকার জন্যও নেতৃবৃন্দ অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান