,

আশুগঞ্জে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগপুর বাসস্টেন্ড এলাকার পাশেরএকটি পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।সোহাগপুর এলাকার মো. মোকলেছুর রহমান এই পুকুরটি ইজারানিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন।

পুকুরটির ইজারাদার মো. মোকলেছুর রহমান এর মেয়ের জামাই সেলিমমিয়া জানান, ৯০ শতাংশ যায়গায় পুকুরটি ৪ বছর আগে ইজারানিয়ে মাছ চাষ করে আসছি।কয়েকমাস আগে পুকুরটিতে পাচলক্ষাধীক টাকার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, সিলভার, শিং সহদেশীয় নানান জাতের মাছ ছাড়া হয়েছে। বুধবার সকাল থেকে দুএকটি করে মাছ মরে ভেসে উঠতে থাকে।

বৃহস্পতিবার দুপুরেইপুকুরের চারপাশ খুঁজে বিষের একটি বোতল পাওয়া যায়। বিষয়টিতখনও আমরা গুরুত্ব দেই নাই। পরে শুক্রবার সকালে দেখা যায় পুকুরেরসবগুলি মাছ মরে ভেসে উঠেছে। আমার মনে হয় মঙ্গলবার রাতেই যেকোন কেউ এই পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে। মাছগুলোমরে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার জানান, মাছ নিধনের বিষয়ে এখনো কোন অভিযোগ থানায় আসে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে