,

আশুগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই শিশু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা সহকারী কমিশনার(ভ’মি)র হস্থক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম ও ৬ষ্ট শ্রেণিতে পড়ুয়া দুই শিশু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোলাপাড়া ইউনিয়নের দুই গ্রাম থেকে তাদের উদ্ধার করে বাল্য বিয়ে থেকে মুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল আলম।

উদ্ধার হওয়া শিশুদুটি হল শরীফপুর গ্রামের কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় হাসান আলীর মেয়ে নীলা আক্তার(১১) ও খোলাপাড়া দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশগ্রহনকারী ও খোলাপড়া এলাকার আব্দুল সাত্তার মিয়ার মেয়ে মোরশিদা আক্তার(১২)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ও খোলাপাড়া গ্রামে দুই মেয়ের বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খোলাপাড়া ও শরীফপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই মেয়ের বিয়ে বাড়িতে গেলে তাদের পরিবারের লোকজনকে পাওয়া যায়। পরিবারের লোকজনকে আটক করে উপজেলায় আনা হয়। দুই মেয়ের বরের বাড়ির লোকজন তখনও আসেনি। পরে উভয় পরিবারের অভিবাবকের মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে