,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গনপিটুনিতে ২ ডাকাত নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে কথিত ডাকাতির প্রস্তুতিকালে গনপিটুনিতে ২ ডাকাত নিহত ও একজন আহত হয়েছে। উপজেলার ছফিউল্লাহ কান্দি ইউনিয়নের ভোলানগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা একজনকে প্রহার করে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করে। আর পুলিশ দাবী করেছে, নিহত ডাকাতরা ৫ লাখ টাকার চাঁদা সংগ্রহ করতে গেলে গনপিটুনিতে তারা নিহত হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় ভোলানগর গ্রামের আমির মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় গনপিটুনিতে জীবন মিয়াসহ আরো একজন অজ্ঞাত নিহত হয়। এসময় সময় তাদের সহযোগী নবীনগর উপজেলার গোসাইপুর গ্রামের কামাল মিয়া (৪০), পিতা রতন মিয়া আহত হয়। পুলিশ দাবী করেছে জীবনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

বাঞ্চারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, সোমবার আমীরের বাড়িতে ডাকাতরা অবস্থান করে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। আজ মঙ্গলবার বিকেলে টাকা আনতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের পিটিেিয় হত্যা করে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে