,

আখাউড়ায় চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতামূলক র‌্যালী

news-image

নিজস্ব প্রতিনিধি : সুন্দর আগামীর জন্য ‘প্রত্যয়’ সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ মঙ্গলবার সকালে চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতামুলক একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  বেলা ১১টায় রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল মমিন বাবুল, প্রত্যয়ের সহ-সভাপতি কাজী হান্নান খাদেম, রেলওয়ে জেলা স্কাউট সম্পাদক আহসান কবির লিটন, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক স¤্রাট খাদেম প্রমুখ। র‌্যালীতে আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস্এর অঞ্চলের কয়েকটি স্কাউট গ্রুপের বয়েজ ও গার্লস স্কাউট, কর্মকর্তা অংশ নেয়। পরে চিকুনগুনিয়া ভাইরাস সম্পর্কিত বাংলাদেশ স্কাউটসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে