বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকুনগুনিয়া প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

news-image

সন্তোষ সূত্রধর,আশুগঞ্জ থেকে : চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক শীর্ষক আলোচনা সভা করেছেন রোটারী ক্লাব অব আশুগঞ্জ। ৩১ জুলাই সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রোটাঃ ডাঃ মোঃ ফাইজুর রহমান (ফয়েজ) এর সার্বিক সহযোগীতায় স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে  উক্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় হাজী আব্দুল ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধীক শিক্ষার্থীদের মাঝে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য দেন রোটাঃ ডাঃ ফাইজুর রহমান (ফয়েজ)। এসময় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদের সভাপতিত্বে  ও হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটাঃ হুমায়ূন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব আশুগঞ্জে সাবেক সভাপতি প্রফেসর কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাসেলুর রহমান ভূইয়া, রোটারী ক্লাব অব আশুগঞ্জের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, রোটাঃ সাঈফুর রহমান বাবুল, রোটাঃ ইঞ্জিঃ রাহিম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ সাইলা সারাসহ রোটারী ক্লাব অব আশুগঞ্জের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।