,

কসবায় ভ্রাম্যমান আদালতে এক ইভটিজারের কারাদন্ড

news-image

আনোয়ার হোসেন উজ্জল, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে ইভটিজিং করার দায়ে রিফাত আহমেদ সাচ্চু (৩০) নামক এক যুবককে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন।

জানা যায়,ওই যুবক সীমান্ত হাটে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সংগে ইভটিজিং করে। স্থানীয় জনগন তাকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করলে ওই ছাত্রীও বিচার প্রার্থী হয়। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

রিফাত উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের আনিস খাঁ’র পুত্র। তবে ভ্রাম্যমান আদালতে রিফাত নিজেকে বিনাউটি ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা বলে তথ্যও গোপন করে।

সীমান্ত হাটে এ ধরনের অবাঞ্চিত ঘটনায় দেশের ভাবমুর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানান সচেতন মহল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে