ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

news-image

নিজস্ব প্রতিনিধি : দুস্থ নারী-পুরুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মজিব-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ২০ জন দুস্থ নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। উল্লেখ্য সংগঠনটি বিগত ৫ বছর ধরে প্রতিবছর অসহয়দের স্বাবলম্বী করতে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ করে আসছে। সংগঠনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়ার সাংবাদিক মো:আরজু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান