বাঞ্ছারামপুরে শাহ্ রাহাত আলী ৭২তম ওরশের উদ্ধোধন করলেন -ক্যা.তাজ এমপি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিমনগরে ঐতিহ্যবাহী ও পীরে-এ কামেল শাহ্ রাহাত আলীর ৭২তম প্রয়ান দিবস উপলক্ষ্যে বাৎসরিক ওরশের উদ্ধোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম।এ সময় বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান,মডেল থানার অফিসার্স ইনচার্জ অংশু কুমার দেব,উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক ও উজানচর ইউনিয়নের চেয়ারম্যান জাদীদ আল রহমান জনি,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
ওরশ উদ্ধোধরেন পর দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নে মাজাওে বিপুল সংখ্যক ভক্ত,আশেকানসহ বিভিন্ন ধর্মাবলম্বীদেও সমন্ধয়ে রাহাত আলী শাহ ওরশ পরিচালনা পর্ষদ এর পরিচালনায় ৭দিন ব্যাপী এই ওরশের উপলক্ষ্যে বাদ জোহর মিলাদ মাহফিল মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিলে দেশ-জাতি ও বঙ্গবন্ধুর বিদেহী আত্বার মাগফেরাত কামনা কওে বিশেষ মোনাজাত করা হয়।











