,

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ী  নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার  দিকে কুমিল্লা-সিলেট সড়কের  কুটি কাঠেরপুল নামক  স্হানে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ কুটি মাইজগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন,  কনস্টেবল ইব্রাহিম, নজরুল ও নাজিম আহত হয়েছেন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেন ও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইউসুফকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে আরো মাদক উদ্ধারে চেষ্টা চালায় পুলিশ।
তখন ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই ইউসুফের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাঁজা, একটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।নিহত ইউসুফের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ