সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বি গ্রেডেই থাকছে আশুগঞ্জ রেলস্টেশন : রেলপথ মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনটি বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

আজ শুক্রবার বিকাল ৪টায় রেল ভবনের ৮ম তলায় সম্মেলন কক্ষে এক সুধী সভায় এ কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আশুগঞ্জের স্টেশনটি প্রক্রিয়াগত এবং কাজের সুবিধার কারণে এটি বি গ্রেড থেকে ডি গ্রেডে নেওয়া হয়েছিল। তবে এখন আর সেটি ডি গ্রেডে রাখা হবে না। এটি আগের স্থানেই অর্থাৎ বি গ্রেডেই রাখা হবে। এছাড়াও দাবি অনুযায়ী পর্যায়ক্রমে আশুগঞ্জ রেলস্টেশনের সার্বিক উন্নয়নে অর্থ বরাদ্দ ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে যেকোন একটি আন্ত:নগর ট্রেন খুব শীঘ্রই আশুগঞ্জ রেলস্টেশনে থামার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ দেন ।

রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে সূধী সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি, রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়ছার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজি মো. সফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ঈসা খান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা