,

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : ক্লিনিক ভাংচুর

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মতিউর রহমান (৩৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি ক্লিনিকে ভাঙচুর করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের কুমারশীল মোড়স্থ ‘গ্রামীণ হাসপাতাল জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা। মৃত মতিউর রহমান জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। গত দুই মাস আগে ছুটিতে দেশে আসেন।

মৃত মতিউর রহমানের পরিবার সূএে জানান, শুক্রবার সকালে গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন মতিউর। পরে সেখানে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আসালম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল অস্ত্রোপচারের (অপারেশন) জন্য বলেন।

এরপর দুই ঘণ্টা ধরে মতিউরের টনসিল অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতির কথা জানিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ডাক্তারসহ  ক্লিনিকের সকল স্টাফরা গা ঢাকা দেয়।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  বলেন, ভুল চিকিৎসায় ওই রোগীর মৃত্যু হয়েছে কীনা সেটি তদন্ত চলছে । মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রির্পোট পেলেই মৃত্যুর আসল কারন জানা যাবে।এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে