,

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের ঢামেকে মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত পারভেজ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। মৃত পারভেজ সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তর পাড়ার আউয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, পারভেজ চিনাইর উত্তর পাড়ার জামতলী মুন্সি মার্কেটে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন।

গত ৭ জুলাই রাতে চাঁদার দাবিতে প্রতিবেশী সিদ্দিক খন্দকারের ছেলে অনিক খন্দকার দুলাল তার চাচাতো ভাই সজল খন্দকারকে নিয়ে পারভেজের উপর হামলা করে। এসময় পারভেজ ডান হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় পারভেজের বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও বলেন, পারভেজের বাবার দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে