সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জাতীয় হিন্দু মহাজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নাসিরনগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় নাসিরনগর গৌর মন্দিরে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নাসিরনগর গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক,বিশেষ অথিতি প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, সিনিয়র যুগ্ম মহা-সচিব উত্তম কুমার দাস, সভাপতি,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জয় শংকর চক্রবর্তী প্রমূখ। এ ছাড়াও ১৩ টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য না থাকায় এবং বিভিন্ন রাজনৈতিক কারণে হিন্দু সম্প্রদায় আজ আক্রান্ত হচ্ছে। তিনি আরও বলেন যেহেতু আমরা সংখ্যায় কম তাই মুসলমানদের সাথে মিলে মিশেই আমাদের এক সাথে চলতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম চালাতে হাবে। তিনি জাতীয় হিন্দু মহাজোটকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা