সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও কন্যা শিশু স্বপ্ন বাস্তবায়নে আশুগঞ্জে সেলাই মেশিন, হাঁস মুরগী প্রদান

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে : নারী ও কন্যা শিশু স্বপ্ন বাস্তবায়নে নারীদের স্বাভলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারীদের সেলাই মেশিন, হাঁস মুরগী ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের মাধ্যমে যাত্রা শুরু করেছে “স্বপ্ন যাত্রা” নামে একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনটি উদ্বোধন করেন বিশেষ অধিকার বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেয়ার ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, আশার আলো নারী সংগঠনের সভাপতি জোসনা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহিন শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবীর।

অনুষ্ঠানে নারীদের স্বাভলম্বী করতে ১০জন নারীকে সেলাই মেশিন, ২০জন নারীকে হাস মুরগী, দেড়শত শিক্ষার্থীকে বই প্রদান, নারী সংগঠনকে ৫ শিলিং ফ্যান দেয়া হয়। সংগঠনটির প্রধান পৃষ্ঠ পোষক হিসেবে কাজ করছেন বিশেষ অধিকার বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ফজিলাতুন নেসা বাপ্পী এমপি ও ফেয়ার ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা