ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নী আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র আল আকস মসজিদে মুসল্লিদের খুন ও নামাজ বন্ধের প্রতিবাদে গতকাল বৃহষ্পতিবার বিশ্ব সুন্নী আন্দোলন এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।দুপুর সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী মোঃ ফয়েজ আহাম্দ আল চিশতীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুফী আহমদ শাহ মোর্শেদ, যুব ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আবু হানিফ, মাওলানা জাবের আল মনসুর মোল্লা, নজরুল ইসলাম মাস্টার, আতাউর রহমান জাকির, আশরফুল হক, যুব ফ্রন্টের জেলার সাধারন সম্পাদক রওনক রুবেল, ছাত্রী ফ্রন্টের আহবায়ক সালমা আক্তার, ইভা, আরমিনা আক্তার, কানিজ আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অর্ধম উগ্রবাদী ইহুদীবাদী হিং¯্র পাশবিক অবৈধ ইসরায়েলী স্বৈর দস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশবিক শক্তির নৃশংসতা হত্যা ও ধৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনী অপশক্তির বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান।











